বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা এবার দ্বিগুণ? বড় চমকের পথে শুভেন্দু সরকার

Spread the love

রাজ্যে সরকার বদলের পর একের পর এক বড় সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে নতুন প্রশাসনকে। আর এবার সাধারণ মানুষের জন্য আরও বড় সুখবর আসতে চলেছে বলেই জোর জল্পনা রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ দ্বিগুণ করার ভাবনা শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে হাতিয়ার করে মহিলাদের বড় অংশকে নিজেদের দিকে টেনেছিল ঘাসফুল শিবির। সেই ভোটব্যাঙ্কে এবার সরাসরি প্রভাব ফেলতেই সামাজিক সুরক্ষা প্রকল্পে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে পারে বর্তমান সরকার।

মূল্যবৃদ্ধির বাজারে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষদের আর্থিক চাপ অনেকটাই বেড়েছে। সেই কারণেই মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। প্রশাসনের একাংশের দাবি, খুব দ্রুত এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা ইস্যুতে সরকারের অবস্থানও আরও শক্তিশালী হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *