মধ্যবিত্তের কাঁধে আরও চাপ, দুধের দাম বাড়াল আমুল

Spread the love

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে গোটা বিশ্বে। তারই প্রভাব এবার পড়ল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমুল দুধের দাম বৃদ্ধির ঘোষণা করেছে। নতুন দাম ইতিমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

আমুলের তরফে জানানো হয়েছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং এবং জ্বালানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দুধ সংগ্রহের জন্য কৃষকদের যে মূল্য দেওয়া হয়, সেটিও ২০২৫ সালের মে মাস থেকে ৩.৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

দেখে নিন আমুল দুধের নতুন মূল্য তালিকা

আমুল গোল্ড – প্রতি লিটার ₹৬৯

আমুল তাজা – প্রতি লিটার ₹৫৭

আমুল শক্তি – প্রতি লিটার ₹৬৩

আমুল কাউ মিল্ক – প্রতি লিটার ₹৫৯

আমুল টি-স্পেশাল – প্রতি লিটার ₹৬৫

সংস্থার দাবি, কৃষকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন খরচ সামাল দিতেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। তবে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি দামের মাঝে আমুলের এই সিদ্ধান্ত মধ্যবিত্তের উপর আরও চাপ বাড়াবে বলেই মনে করছে একাংশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *