সদ্যপ্রয়াত টুটু বোস-কে শ্রদ্ধা জানিয়েই শুরু হয়েছিল মর্যাদার ডার্বি। কিন্তু মাঠের লড়াইয়ে সেই আবেগের প্রতিফলন আর দেখা গেল কোথায়! যেন দুই প্রধানের ফুটবলাররা জয়ের জন্য নয়, শুধুই সৌহার্দ্যের বার্তা দিতেই নেমেছিলেন মাঠে।
একের পর এক সহজ সুযোগ নষ্ট, ভুল পাস, এলোমেলো ডিফেন্স— সব মিলিয়ে ডার্বির উত্তেজনার চেয়ে হতাশাই ছিল বেশি। তবে দুই গোলকিপারের দুরন্ত সেভ না থাকলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র-ই যেন ছিল অবশ্যম্ভাবী পরিণতি।
‘ডু অর ডাই’ পরিস্থিতির এই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেয়ে খানিকটা স্বস্তি নিয়েই মাঠ ছাড়বে East Bengal FC। অন্যদিকে Mohun Bagan Super Giant-ও হার এড়িয়ে গেলেও, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারল না কোনও দলই।
সব মিলিয়ে, এই ডার্বি মনে থাকবে না রুদ্ধশ্বাস লড়াই বা দুরন্ত গোলের জন্য। বরং মনে থাকবে একের পর এক গোল মিস আর হতাশাজনক ফুটবলের প্রদর্শনীর জন্য।


