রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল শিয়ালদহ রেল স্টেশন চত্বরের ছবি। ১ নম্বর থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের সামনের এলাকা এখন পুরোপুরি হকারমুক্ত। শিয়ালদহ ডিভিশনের দাবি, সাধারণ মানুষের চলাফেরার সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে স্টেশন লাগোয়া এলাকায় একের পর এক অবৈধ স্টল গজিয়ে ওঠার অভিযোগ ছিল। তৃণমূল আমলে ইউনিয়নের দাপটে স্টেশন চত্বর ঘিঞ্জি হয়ে উঠেছিল বলেও অভিযোগ। নতুন সরকার আসতেই সেই ছবিতে বড় পরিবর্তন দেখা গেল।
রেল সূত্রে খবর, হকারদের আগেই নোটিস দিয়ে জায়গা খালি করতে বলা হয়েছিল। অনেকেই সময়ের মধ্যেই পসরা গুটিয়ে চলে যান। যাঁরা টালবাহানা করছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ব্যারিকেডের বাইরের এলাকায় এখনও হকারদের বেচাকেনা চলছে আগের মতোই।


