দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন হয় গেল আজ। কয়লাচালিত ট্রেন থেকে পরিবেশবান্ধব ট্রেনের বিপ্লব ঘটালো ভারতীয় রেল। আজ হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত ১০ কামরার ২ হাজার ৬০৯ যাত্রী বহনকারী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই হাইড্রোজেন ট্রেনে শক্তি জোগাবে জল এবং অক্সিজেন। এর দ্বারা কোনও কার্বন নির্গত করবে না বরং শুধুমাত্র জলীয়বাষ্প বেরোবে আর এর জেরে পরিবেশ দূষণ ঘটবে না।

ট্রেনটিতে হাইড্রোজেন লিক, অতিরিক্ত তাপ, আগুন ও ধোঁয়া শনাক্ত করার জন্য বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাওয়া যাবে। এই ট্রেন চালুর মাধ্যমে বিশ্বের এলিট ক্লাবে ঢুকে পড়ল ভারত। জুড়ে গেল জাপান, চিন, আমেরিকার হাইড্রোজেন ট্রেন চালানো দেশগুলির তালিকায়।


