কপ্টারে বিপত্তি! কোলাঘাটে জরুরি অবতরণ শুভেন্দুর, সভায় পৌঁছলেন গাড়িতে

Spread the love

মাঝ আকাশে বিপত্তি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে সমস্যা দেখা দেওয়ায় কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল। এরপর কপ্টার ছেড়ে গাড়িতে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সেখান থেকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। কিন্তু কেশপুরের পথে কোলাঘাটে আচমকাই কপ্টারটি নামানো হয়।

প্রথমে কপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণেই জরুরি অবতরণের কথা সামনে আসে। পরে খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি পশ্চিম মেদিনীপুরে নামতে না পারার সম্ভাবনার কথাও জানা যায়।

কেশপুরের সভা থেকে অবশ্য মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণেই কোলাঘাট থেকে সড়কপথে তাঁকে সভাস্থলে আসতে হয়েছে।

কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণের পর গাড়িতে কেশপুর পৌঁছন শুভেন্দু। এরপর বাঁকুড়াতেও সড়কপথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফেরার সময় কপ্টার ব্যবহারের সম্ভাবনাও থাকছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *