জোড়া লক্ষ্মীর আগমন, পাঁচ বছর পর মা অনুষ্কা রঞ্জন

Spread the love

এক নয়, একসঙ্গে দুই সন্তান! অনুষ্কা রঞ্জন ও আদিত্য শীলের সংসারে এল জোড়া আনন্দ। পাঁচ বছরের দাম্পত্যের পর যমজ কন্যাসন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি। ২৩ অগস্ট দুই মেয়ের জন্মের খবর নিজেরাই সমাজমাধ্যমে প্রকাশ্যে আনেন তাঁরা।

দুই খুদের নামও আর গোপন রাখেননি নতুন বাবা-মা। তাঁদের কন্যাদের নাম ভীরা রঞ্জন শীল ও মাহি রঞ্জন শীল। মেয়েদের সঙ্গে ছবি না দিলেও আবেগঘন বার্তায় নতুন জীবনের অনুভূতি প্রকাশ করেছেন অনুষ্কা ও আদিত্য। দুই সন্তানকে জীবনের আলো হিসেবেই দেখছেন তাঁরা।

তবে এই সুখের মুহূর্তে পৌঁছনোর পথটা অনুষ্কার কাছে যথেষ্ট কঠিন ছিল। সন্তানধারণের জন্য আইভিএফ-এর সাহায্য নিয়েছিলেন অভিনেত্রী। জুন মাসে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, চিকিৎসার গোটা প্রক্রিয়াটিই ছিল শারীরিক ও মানসিক ভাবে কঠিন। কিন্তু মা হওয়ার স্বপ্ন পূরণ করতে সেই লড়াই থেকে পিছিয়ে যাননি তিনি।

এর আগে মে মাসেই বেবি বাম্পের ছবি প্রকাশ করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন অনুষ্কা। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। শেষ পর্যন্ত প্রত্যাশার থেকেও বড় উপহার পেলেন তাঁরা—এল একসঙ্গে দুই সন্তান।

অনুষ্কা ও আদিত্যর প্রেমের গল্পও কম রোম্যান্টিক নয়। দীর্ঘদিন প্রেমের পর অনুষ্কার জন্মদিনে প্যারিসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আদিত্য। ২০২১ সালে চার হাত এক হয় তাঁদের। পাঁচ বছর পর সেই সংসারেই এল দুই কন্যা। প্রেম থেকে দাম্পত্য, আর এবার বাবা-মা—জীবনের নতুন ইনিংসে পা রাখলেন দু’জনে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *