হরমনপ্রীতের অধ্যায় শেষ, ভারতের নতুন ‘ক্যাপ্টেন’ স্মৃতি মন্ধানা!

Spread the love

ভারতীয় মহিলা ক্রিকেটে বদলের হাওয়া। দীর্ঘদিনের নেতৃত্বের পর হরমনপ্রীত কৌরের জায়গায় এবার দলের নেতৃত্বের ব্যাটন উঠল স্মৃতি মন্ধানার হাতে। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নতুন পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন তারকা ওপেনার।

নেতৃত্ব স্মৃতির কাছে একেবারে নতুন নয়। এর আগেও ভারতীয় দলের হয়ে ODI ও T20I-তে অধিনায়কত্ব করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরীক্ষায় এবার আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে।

অন্যদিকে, অধিনায়কত্ব ছাড়লেও দলের দরজা বন্ধ হচ্ছে না হরমনপ্রীতের জন্য। ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তাঁর নেতৃত্বের সময়েই ২০২৫ সালে প্রথমবার মহিলা বিশ্বকাপ জয়ের ইতিহাস তৈরি করেছিল ভারত।

এবার সেই সাফল্যের ধারাকে সামনে রেখেই নতুন অধ্যায়ের শুরু স্মৃতির নেতৃত্বে। সামনে জিম্বাবোয়ে সিরিজ দিয়েই শুরু হবে তাঁর পূর্ণকালীন অধিনায়কত্বের পথচলা। নজর থাকবে, নতুন অধিনায়কের নেতৃত্বে ‘উইমেন ইন ব্লু’ কতটা নতুন ছন্দে এগোয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *