Chattisgarh: ছত্তিশগড়ে মাওবাদী হামলা

Spread the love

নকশাল পন্থী মাওবাদীদের দাপাদাপি । কখনো দান্তেওয়াড়া ,কখনো বিজাপুর , কখনো ছত্তিশগড়। নতুন বছরের ষষ্ঠতম দিনে বিজাপুরে আইইডি বিস্ফোরণ ঘটে। নিহত হয় আট জওয়ান ও একজন গাড়ির চালক। বিস্ফোরণের ফলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর গাড়ির অবস্থা অত্যন্ত ভয়াবহ।
রবিবারের বদলা নেওয়া হল সোমবার। বিগত কিছুদিন ধরে মাওবাদীদের নিধন চলছে ছত্তিশগড়ের একাধিক জেলায়।

দান্তেওয়াড়া, বিজাপুর এবং নারায়ণপুরে যৌথভাবে অপারেশন চালিয়ে ফিরছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর গাড়িটি। একজন নিরাপত্তা রক্ষিসহ মৃত্যু হয়েছে ৫ জন মাওবাদী নেতার। সেই বদলা নিতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।। কত বছর একই কায়দায় দান্তেওয়াড়ায় আই ই ডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আনুমানিক ১০ জন জওয়ান তাতে নিহত হন।
প্রসঙ্গত উল্লেখ করা চলে, ২০১০ সালের দান্তেওয়াড়া বিস্ফোরণের কথা। নিহত হয়েছিল প্রায় ৭৬ জন জওয়ান। ভূপেশ বাঘেলের থেকে ছত্রিশগড়ের হাত বদল হতেই বিষ্ণুদেও‌সা্ঁই নকশাল মুক্ত ছত্তিশগড়ের দাবি করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *