আরজি কর ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রাই একমাত্র অপরাধী? গণধর্ষণ, অপরাধে জড়িত একাধিক, এত চর্চা – সব ভুল? আরজিকর কাণ্ডে রায়দানের পরও অসন্তোষ। আরজিক করের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। রায়দানের পরও দাবিতে অনড়। একাধিক প্রশ্ন তুলেছে WBJDF…
গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিকা:
১) পোস্ট মর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ। যা কঠিন সার্ফেসে আঘাতের কারণে হতে পারে। যদি ম্যাট্রেসে গলা চেপে খুন হয়, তবে মাথার খুলির নিচে রক্ত জমাট বাঁধে কীভাবে?
২) কাদম্বিনীর শরীরে আঘাতের চিহ্ন। সঞ্জয় রাইয়ের নখের নমুনায় তার DNA পাওয়া যায়নি। কাদম্বিনীর নখের নমুনাতেও DNA পাওয়া যায়নি। তাহলে সঞ্জয় একমাত্র দোষী কীভাবে?
৩) কাদম্বিনীর চোয়ালের নিচে SUCKING MARK পাওয়া গেছে, তাহলে পোস্ট মর্টেমে সোয়াব নেওয়া হয়নি কেন?
৪) চেস্ট বিভাগের সিসিটিভিতে সঞ্জয় ছাড়া অনেককে দেখা গেছে। তাহলে বাকিরা চিহ্নিত হল না কেন?
৫) CFSL রিপোর্ট বলছে সেমিনার রুমে ধ্বস্তাধ্বস্তির চিহ্ন নেই। তাহলে অপরাধ সংঘটিত হল কোথায়?
সব অপরাধ একাই করল সঞ্জয় রায়? কাদম্বিনী ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, এতজনের যোগসাজশ, সব মিথ্যে হয়ে গেল?


