ভাইরাল শেখ হাসিনার অডিও

Spread the love

খবরের সত্যতা যাচাই করেনি INDINEWS24

গত ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের এবং বাংলাদেশ ছেড়ে চলে আসেন ভারতে শেখ হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা একটি অডিও ক্লিপে সেই কষ্টের কথা বলতে বলতে কেঁদে ফেললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অডিও ক্লিপে তিনি জানান তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল ।অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। আওয়ামী লীগের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শুক্রবার মধ্যরাতে একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়। কি অডিও ক্লিপে ৪৯ সেকেন্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী তার দেশ ছাড়ার আগের কথা বর্ণনা করেন। মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন রেহানা দেশ ছেড়ে বেরিয়ে এসেছেন। দেশ ছাড়া আর কথা বলতে গিয়ে শেখ হাসিনার গলা ধরে আসে। তিনি জানান , “আমার কষ্ট হচ্ছে। আমি আমার দেশ ছাড়া, ঘরছাড়া, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।”

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না বরং তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশ ছাড়া আর কয়েক ঘন্টা আগে পরিস্থিতি কেমন ছিল তা নিয়ে সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ সম্প্রচার করতে চেয়েছিলেন। ততক্ষণে আন্দোলনকারীরা গণভবনের দিকে এগোতে শুরু করলে তড়িঘড়ি তাকে দেশ ছাড়তে হয়। যুদ্ধকালীন তৎপরতায় তাকে বেশি দেশ ভারতে পাঠিয়ে দেওয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *