কলকাতায় মুখোমুখি ভারত ইংল্যান্ড

Spread the love

আগামী বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। শনিবার শহরে এলেন দু দলের ক্রিকেটাররাই। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই এই টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারত। প্রথম ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে তাও আবার কলকাতার ইডেন গার্ডেনে।
সবার আগে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন কলকাতায় আসেন । সন্ধ্যায় জজ বাটলারের সঙ্গে বাকি ইংল্যান্ডের দল কলকাতায় এসে পৌঁছেছে।

অভিষেক শর্মা, নীতীশ কুমার, রিঙ্কু সিং বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতায় চলে এসেছেন। এরপর এই একে একে সূর্য কুমার যাদব, তিলক বর্মা, গৌতম গম্ভীর সহ আরো বেশ কিছু ক্রিকেটার কলকাতায় আসেন। তবে মহম্মদ শামি হার্দিক পান্ডেয়া এখনো এসে পৌঁছননি।
রবিবার দুপুরে অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল হয়েছে ইংল্যান্ড দলের। সন্ধ্যায় ভারতীয় দলের অনুশীলন করার কথা রয়েছে ।
ইডেন গার্ডেনে ক্রিকেট ম্যাচের চাহিদা সব সময় তুঙ্গে থাকে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “উৎসবের মরশুম শেষে এটাই ক্রিকেট উপভোগ করার সেরা সময়। টিকিটের উন্মাদনা দেখার মতো হাইকোর্ট পর্যন্ত লাইন চলে গিয়েছিল। আশা করছি বুধবার মাঠ ভর্তি থাকবে।”
আগামী শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য ইডেনে ম্যাচ শেষ করেই চেন্নাই পৌঁছে যাবে ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট দল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *