মোনালিসা ভোঁসলে। এখন এই নাম বেশ জনপ্রিয় এবং অপ্রত্যাশিতভাবে মনোযোগের কেন্দ্রবিন্দুতে। ইন্দরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে এখন কিছুটা অপ্রত্যাশিতভাবেই জনগণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন প্রয়াগরাজের মহাকুম্ভে।

কুম্ভ মেলায় মালা বিক্রেতা মোনালিসা কে তুলনা করা হয়েছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত আইকনিক মোনালিসার সঙ্গে। সুনির্দিষ্ট মুখের গঠন, অ্যাম্বার চোখ ,স্বতন্ত্র নাক ও কালো বর্ণ সবমিলিয়ে এতদিনে যেন ছবির মোনালিসা চোখের সামনে উঠে এসেছে।
ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলায় এক তরুণীকে মালা বিক্রি করতে দেখা যায় সেখান থেকেই এক ভিডিও ভাইরাল হয় এবং এত আলোচনার সূচনার হয়। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত শিল্প মোনালিসার সঙ্গে তার সাদৃশ্য মেলে বলেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় তা উল্লেখ করেছেন।
মোনালিসা ভোঁসলের এই নতুন খ্যাতি তাকে যেমন জনপ্রিয়তা এনে দিয়েছে অন্যদিকে তার বিক্রিও বেশ কমেছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রচুর প্রভাবশালীরা মালা কেনার পরিবর্তে তার সাথে সেলফি ও ভিডিও তোলার জন্য ভিড় জমাচ্ছেন। শচীন গুপ্ত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উল্লেখ করেছেন, মোনালিসার খ্যাতি প্রচুর ভিড় আকর্ষণ করলেও এর ফলে তার বিক্রি অনেকটা কমেছে।
আয়ের এই নেতিবাচক প্রভাবের ফলে ব্যবসার সঙ্গে জনপ্রিয়তার ভারসাম্য বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং এখন মোনালিসা ভোঁসলের জন্য।


