পাঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ট্রফি খেলার পর অবসর নিলেন ঋদ্ধিমান সাহা। সযত্নে এবার গ্লাভস জোড়া তুলে রাখলেন। সতীর্থ ক্রিকেটারদের চোখেও দিন জল দেখা যায় ইডেন গার্ডেনে ঋদ্ধির বিদায় বেলায়। যদিও তার কন্যা অনুরোধ করেছিলেন আরো একটা বছর খেলার জন্য। কিন্তু ঋদ্ধিমান সাহা তার সিদ্ধান্তে অনড়। অবসর গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিলেন তিনি।
বাংলার হয়ে তিনি খেলছেন ২০০৭ থেকে। মাঝে দু’বছর ত্রিপুরার হয়ে খেললেও ২০২২ সালে তিনি আবার ফিরে আসেন। তিনি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার মরশুম শেষে তিনি অবসর নেবেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা জিতলেও ১৮ বছরের কেরিয়ার ঋদ্ধিমান সাহার শেষ হলো।
ঋদ্ধিমানের কন্যা অনুরোধ করেছিল আরো এক বছর খেলার জন্য। সেই অনুরোধ ক্রিকেটার অবশ্য রাখেননি। এটাই সঠিক সময় বলে তিনি মনে করেন। এরপর কোচিং এ আসার ইচ্ছে ঋদ্ধিমানের। ত্রিপুরার সিনিয়র দলের থেকে প্রস্তাব এলে তিনি রাজি হতে পারেন। ম্যাচের শেষে শেষ বেলায় সতীর্থদের সবারই চোখে জল। আবেগি বার্তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মহম্মদ শামী। আইপিএল এবং বাংলা দলের হয়ে তারা দুজনে একসঙ্গে খেলেছেন। মহম্মদ শামী সোশ্যাল মিডিয়া লিখেছেন , “ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে আজ বিদায় জানাচ্ছি। ওর অসাধারণ উইকেট কিপিং কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছে। বাজে হোক বা মাঠের বাইরে তোমার কৃতিত্ব পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’


