রাতের অন্ধকারে শিউরে উঠছেন মহিলারা, দাবি নিরাপত্তার

Spread the love

স্মার্ট সিটি নিউটাউন। আলো জ্বলে রাতের শহরে ঘাপটি মেরে অন্ধকার। নিউটাউন খুন-ধর্ষণের অভিযোগে প্রশ্ন উঠছে কলকাতা ঘেঁষা স্মার্ট সিটির নিরাপত্তা নিয়ে। আইটি সেক্টর, বিশেষত নিউটাউনের মতো এলাকায় নাইট শিফটে নিরাপত্তার দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। শুনানি শেষে মহিলা নিরাপত্তায় গাইডলাইন তৈরির নির্দেশ দেয় হাইকোর্ট। নানা সংবাদ মাধ্যমের খবর বলছে, রাতের অন্ধকারে শিউরে উঠছেন মহিলারা। রাজ্যের একটি স্মার্ট সিটি থেকে সামান্য নিরাপত্তার চাহিদা
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে লুঠ। বেনিয়াপুকুরে ধর্ষণের অভিযোগ। শহর কলকাতা ঘেঁষা নিউটাউনে খুন করে ধর্ষণের অভিযোগ। একটানা কলঙ্কের ছবি। নিরাপত্তার দিকে জনতার আঙুল। কী বলছেন শহর কলকাতার মহিলারা? সিটি এফ জয় পরিণত হচ্ছে সিটি অফ ভয়ে। দুষ্কৃতকারীদের মাথায় কাদের হাত? নারী নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে প্রশ্রয় কে দিচ্ছে?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *