আলু চাষীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কুইন্ট্যাল প্রতি আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তোপ দাগলেন ডিভিসিকে।

মুখ্যমন্ত্রী জানান, ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে। অকাল বৃষ্টি ফসলের আরো ক্ষয় ক্ষতি করেছে।

সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি। যার ফলে হাওড়া এবং সংলগ্ন এলাকার চাষের জমি জলের নিচে চলে গিয়েছে। প্রচুর ফসল নষ্ট হয়েছে। আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাংবাদিক বৈঠকে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রী জানান, হে রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে গত কয়েকদিনে অকাল বৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বীমা ফান্ড তৈরি করেছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এছাড়াও আলু চাষীদের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্ট্যালে ৯০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *