বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলওয়ে নিয়ে সুখবর দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য এই রেলপথ স্বপ্ন। রেলমন্ত্রী শ্রীহশ্রী বৈষ্ণব বালুরঘাট এবং রায়গঞ্জের সাংসদকে চিঠি দিয়ে রেল পথ সম্প্রসারণের বিষয়ে জানিয়েছেন।

কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শীঘ্রই শুরু হবে। পাশাপাশি বালুরঘাট হিলি প্রকল্পে প্রায় ১৫ কিলোমিটার পথ জমি অধিগ্রহণ করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুরবাসী স্বপ্ন পূরণে খুশি বিজেপি সাংসদ। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং তাঁর নিজের প্রচেষ্টায় এই স্বপ্ন বাস্তবায়নের পথে বলে মত সুকান্ত মজুমদারের।


