মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাতে নারী দিবসে “এগিয়ে বাংলা” কর্মসূচি মহিলা তৃণমূলের

Spread the love

নারী ক্ষমতায়নে সমগ্র ভারতে এগিয়ে বাংলা। সংসদে রেকর্ড সংখ্যক মহিলা প্রতিনিধির উপস্থিতি থেকে শুরু করে রাজ্যে ক্ষমতায় নারী শক্তি। এই উন্নয়নে প্রশংসনীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব।

চতুর্থ বারের জন্য আরো একবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস এখন থেকেই ময়দানে নেমে পড়েছে। আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেখে আগামী আটই মার্চ এক দফা প্রস্তুতি ঝালিয়ে নিতে তৎপর মহিলা তৃণমূল। ঐদিন বিশেষ এক কর্মসূচিতে নামছে তারা। দেশের দুজন মুখ্যমন্ত্রীর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাবে মহিলা তৃণমূল।

শহরে শনিবার বিকেলে মিছিল হবে । শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূলের প্রতিনিধিরা। নতুন পোস্টার, নতুন স্লোগান তৈরি হবে।

তৃণমূল সূত্রে খবর, রবীন্দ্র সদনে দুপুর তিনটে নাগাদ মহিলা তৃণমূল জমায়েত করবে। মিছিল শুরু হবে বিকেল চারটে। রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। যেহেতু রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইকে স্লোগান বা ভাষণ না, শুধু পোস্টার ও হোর্ডিং নিয়েই পথযাত্রা করবেন মহিলা বিধায়ক ও সাংসদরা।

শনিবার বিকেলে রাজ্যজুড়ে ঘন্টাখানেক পথে থাকবে তৃণমূল নারীশক্তি। নারী শক্তি বৃদ্ধির এক অসাধারণ ছবি দেখবে রাজ্যবাসী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *