২০২৫ আইপিএলের দ্বিতীয় ম্যাচ ২৩ শে মার্চ ,মুম্বাই ভার্সেস চেন্নাই

Spread the love

এবছরের সফর শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস – এর বিরুদ্ধে। তবে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডেয়া অনুপস্থিত থাকবেন। প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব।

সোশ্যাল মিডিয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রোহিত শর্মার একটি লুক বেশ সারা ফেলে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এক্স হ্যান্ডেলের পক্ষ থেকে একটি ছবি বুধবার সন্ধ্যেবেলা শেয়ার করা হয়।

সেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা তৈরি হচ্ছেন একটি রুমে। আর তার জন্য বিশেষ বার্তা দেওয়া হচ্ছে হান্টারদের। রোহিতের পরনে সাদা শার্ট, কালো কোট ও প্যান্ট। চোখ ধাঁধানো এই লুকে ফ্যানেদের মন কেড়েছেন হিটম্যান।

হার্দিক না থাকায় সূর্য কুমার যাদব ক্যাপ্টেন হলেও রোহিত যে প্রত্যেক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বুঝতে কারো বাকি নেই।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *