বৃহস্পতিবার বাজেট অধিবেশনের শেষ দিনে রীতিমতো রুষ্ট দেখা গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় অধিবেশন চলছে অথচ গরহাজির রাজ্যের বিধায়ক ও মন্ত্রীরা।
বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন , বিধায়কদের একটা বড় অংশ বিধানসভায় আসতে দেরি করেন। এই দেরি এবং তাদের উপস্থিতির হার বেশ চিন্তার কারণ স্পিকারের কাছে। মাঝে মাঝে তিনি চিন্তায় পড়ে যান কোরাম করতে পারবেন কিনা।
বিধানসভার অধিবেশনে ৭ জন মন্ত্রীর উপস্থিতি একান্ত কাম্য। কিন্তু মন্ত্রী ও বিধায়করা এতটাই দেরি করে ফেলেন যে অবশেষে তাকে বলতেই হল যে বিধানসভাটা বেড়াতে আসার জায়গা নয়।
বৃহস্পতিবার তিনি তৃণমূলের মন্ত্রী বিধায়কদের কে লক্ষ্য করে বক্তব্যটি পেশ করেন।। বিরোধী বলতে ঐদিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্ধিকি ছিলেন।
স্পিকারের অনুরোধে রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়র গানে অধিবেশনের সমাপ্তি ঘটে। মন্ত্রী ইন্দ্রনীল সেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে জানান, “যার জন্য এই বিধানসভায় আসতে পেরেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবনের ধ্রুবতারা”।


