পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলির জন্য আর লিখিত আবেদন গ্রহণ করা হবে না নবান্ন সূত্রে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই বলা হয়েছে। এবার থেকে তারা অনলাইনে আবেদন করতে পারবে।
সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর কনস্টেবল সকলেই নিজেদের বদলির জন্য অনলাইনে দাবি করতে পারবেন। ১৮ ই মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। তবে অসুস্থতার কারণে বদলির জন্য সারা বছরই আবেদন করা যাবে।
নবান্ন সূত্রে আরো বলা হয়েছে এরপর থেকে কোন লিখিত আবেদন গ্রহণ করা হবে না। তবে বিজ্ঞপ্তি জারির আগে জমা দেওয়া বদলির সকল আবেদন পত্র বাতিল হবে বলেও গণ্য হয়েছে। সূত্রপাত বলা হয়েছে প্রতিটি জেলা ও ইউনিটের সদর দপ্তরে একটি সহায়তা কেন্দ্র গঠন করা হবে। সেখানে আবেদনকারীদের যথাযথ সহায়তা করবে কেন্দ্রের লোকজন।


