শুক্রবার লন্ডনসহ প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বাংলায় তিনি অক্সফোর্ডের ক্যাম্পাস করেই ছাড়বেন। এছাড়াও কলকাতা থেকে লন্ডন, সরাসরি সপ্তাহে দুদিন বিমান পরিষেবা চালু করার জন্য ব্রিটিশ এয়ারওয়েজকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মুখমন্ত্রীর মতে সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ার পর এবং অক্সফোর্ডের ক্যাম্পাস হওয়ার পরেই বাংলায় লগ্নি আসবে।
ব্রিটেন থেকে বাংলায় লগ্নে আসবে সে বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। কারণ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিটেন ছিল পার্টনার কান্ট্রি। ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা বেশি দূরে নয়। লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়।”
এছাড়া মুখ্যমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজ কে জানিয়েছেন , যারা প্রথমে আসবে তাদের জন্য জ্বালানিতে ছাড় দেওয়া হবে। অন্ডালে গ্রীন এয়ারপোর্ট আছে। এটা মুখ্যমন্ত্রী বিশ্বাসী যে সরাসরি বিমান পরিষেবা চালু হলে একটাও সিট খালি থাকবে না।
অক্সফোর্ডের আলোচনা সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভারতে অক্সফোর্ডের ক্যাম্পাস খোলার শুরুটা কলকাতা দিয়েই হোক। শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তিনি এই আবেদন জানিয়েছেন।


