পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। এখানেই তিন নম্বর ব্লকের সারগা গ্রাম। এই গ্রামে অভিযোগ, এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত। প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ। অভিযুক্তের নাম রঞ্জিত রুইদাস। আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের ৫ জনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যান। এই সুযোগে বাড়িতে ঢোকেন অভিযুক্ত। কিছুক্ষণ পরেই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান, পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে। গোটা গায়ে সিঁদুর মাখা! তরিঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। শিশুর পরিবারের অভিযোগ, প্রতিবেশী ব্যক্তি রঞ্জিৎ রুইদাস তন্ত্র সাধনা করে নিজের বাড়িতে। সেই তন্ত্র সাধনার জন্য তাদের শিশুকে তুলে নিয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি, বছরখানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি। বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুইদাসের উপর নজর রাখছিলেন প্রতিবেশীরা । বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রুইদাস সহ তার পরিবারের প্রায় ৫ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
তন্ত্রবিদ্যা শিখতে বলির পাঁঠা দুধের শিশু?


