মাতৃভূমি লোকালে এবার উঠতে পারবেন ছেলেরাও!

Spread the love

মাতৃভূমি লোকালে এবার উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও। ভিড় মোকাবেলায় শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে চলেছে রেল। শীঘ্রই চালু হবে নতুন নিয়ম।

শিয়ালদহ বিভাগের পক্ষ থেকে শীঘ্রই “মাতৃভূমি লোকাল” -এর কিছু কোচ জেনারেল করা হবে। শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
শিয়ালদহ বিভাগ সম্প্রতি “মাতৃভূমি লোকাল” ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। দেখা গেছে, লেডিস লোকালগুলির অধিকাংশই ফাঁকা যায়। সাম্প্রতিক পরিকাঠামো উন্নয়নের ফলে শিয়ালদহ বিভাগের প্রায় ৯০০টি ট্রেনকে ৯ কোচ থেকে বাড়িয়ে ১২ কোচবিশিষ্ট ট্রেনে রূপান্তর করেছে।
এরপরই দেখা গেছে, “মাতৃভূমি লোকাল”-এর অনেক কামরাই ফাঁকা থাকে। তাই কিছু কামরা জেনারেল করা হলে খুব বেশি সমস্যা হবে না। বরং অন্যান্য ট্রেনের জেনারেল কামরার ভিড় কমানো যাবে।
এই ভারসাম্য বজায় রাখতেই, “মাতৃভূমি লোকাল”-এর কয়েকটি কোচ জেনারেল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত জানা গিয়েছে, মাতৃভূমি লোকালগুলির চারটি কামরা জেনারেল করা হবে। যাতে অফিস টাইমে ভিড় একটু হলেও কমানো যায়।


সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু ট্রেনে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। চার দরজার লেডিস কম্পার্টমেন্ট গুলিকে ৬ দরজার করা হয়েছে। লেডিস কামরায় একটু হলেও ভিড় কমছে। তাই মাতৃভূমি লোকাল গুলিতে চারটি কামরা ছেলেদের জন্য বরাদ্দ করা হলে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করছে রেল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *