আবার উওরপ্রদেশ। আবার ধর্ষণের অভিযোগ। যোগী রাজ্যের বহরাইচ জেলার বিশ্বেশ্বরগঞ্জ এলাকায় উঠল ধর্ষণের অভিযোগে। এলাকারই বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।
ঘটনা ৩ এপ্রিলের। শুক্রবার ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। নানা সংবাদ মাধ্যমের দাবি, উত্তরপ্রদেশে ২২ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ওঠে কিছুদিন আগে। এরপরই এক যুবককে চিহ্নিত করা হয়। সেই যুবক বেশ কিছু দিন নিখোঁজ থাকে বলেও দাবি। বৃহস্পতিবার তাঁকে নাগালে পান গ্রামবাসীরা। এরপরই তাঁকে মারধর করা হয় বলে দাবি। অভিযুক্তের পোশাক ছিঁড়ে যায় মারের ঠেলায়। এমনকি গরুর গাড়ির সঙ্গে বেঁধে গোটা গ্রাম ঘোরানো হয় বলেও অভিযোগ। ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কাউকে আবার দেখা গেছে, যুবকের উপর রাস্তার কুকুর দিয়েও হামলার চেষ্টা। বহরাইচের পুলিশ সুপার জানিয়েছেন, যুবকের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, যুবককে ফাঁসানো হচ্ছে। অভিযোগপত্রে অনেকের নাম। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।
ধর্ষণের অভিযোগে ঘোরানো হল নগ্ন করে!


