ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের গোডাউন ঘর থেকে বই চুরির ঘটনায় নারায়ন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে CID। উল্লেখ্য গত ২০২২ সালে ডিসেম্বর মাসে অবর বিদ্যালয় পরিদর্শক গোডাউন ঘর দেখতে গেলে সেই গোডাউন ঘর থেকে প্রায় দুই লক্ষ বউ চুরি হয়ে গিয়েছে। সেই ঘটনায় অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গোডাউন ঘরের দ্বায়িতে থাকা ভীম মন্ডল নামে এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর এই ঘটনায় একটি জনস্বার্থ মামলা হয় কোলকাতা হাইকোর্টে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে CID কে তদন্তের নির্দেশ দেয় কোলকাতা হাইকোর্ট। CID তদন্তে নামার প্রায় আড়াই মাসের মধ্যে নারায়ন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে CID। নারায়ণ ঘোষ একাউন্ট থেকে ভীম মন্ডলের একাউন্টে টাকা লেনদেনর সূত্রে ধরেই নারায়ণ ঘোষকে গ্রেফতার করে CID। মঙ্গলবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের CID হেফাজতের নির্দেশ দিলো ইসলামপুর মহকুমা আদালত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ CID আধিকারিকরা।
চুরির ঘটনায় CID -র হাতে গ্রেফতার


