বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজের পাশে ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হল অগ্নি নির্বাপন সচেতনতা শিবির। সোমবার সকাল ১১ টা নাগাদ এলাকার বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রী ও আশাকর্মীদের নিয়ে এই সচেতনতা শিবির করা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে আগুন লাগলে কিভাবে নেভাবেন সেই বিষয় নিয়ে আলোচনা ও হাতেকলমে শেখানো হয়। হঠাৎ করে বাড়ি বা অন্য কোনও জায়গায় আগুন লাগলে কিভাবে নেভাবেন সেই বিষয় নিয়ে অগ্নি নির্বাপন দপ্তরের তরফ থেকে এই সচেতনতা শিবির করা হয়। এদিন উপস্থিত ছিলেন দমকল বিভাগের আধিকারিক, ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।
অগ্নি নির্বাপন সচেতনতা শিবির


