মোবাইল ফেরাল পুলিশ

Spread the love

এদিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী থানা এলাকার বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিলে পূর্বস্থলী থানা পুলিশ প্রশাসন। পাশাপাশি পূর্বস্থলী থানায় একটি জিমের উদ্বোধন হয়,‌ এদিন শুক্রবার। উদ্বোধন করেন অ্যাডিশনাল S.P রাজীব কুমার, এদিন অ্যাডিশনাল S.P ছাড়াও উপস্থিত ছিলেন কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ পূর্বস্থলী থানার অন্যান্য পুলিশ কর্মীরা। পাশাপাশি এদিন পূর্বস্থলী থানা পরিদর্শন করেন অ্যাডিশনাল S.P রাজীব কুমার এবং কালনার এসডিপিও রাকেশ চৌধুরী সঙ্গে ছিলেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মোবাইল মালিকদের হাতে মোবাইল ফিরিয়ে দেওয়ায় খুশি মোবাইল মালিকেরা। পাশাপাশি এদিন সিভিক ভলেন্টিয়ারদের পোষাক ও প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *