বিনা পয়সায় শিক্ষাদান

Spread the love

গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত করে তুলতে তাদের বিনা পয়সায় শিক্ষাদান এবং ট্রেনিং দেওয়ার জন্য মৌ স্বাক্ষর হল বি ডি ওর সাথে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির।এখনো পর্যন্ত এই গ্রাম বাংলার আনাচে-কানাচে রয়েছে বহু ট্যালেন্টেড ছেলে মেয়ে। যারা পরীক্ষায় ভালো ফল করেও পয়সার অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না বা তারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারে না বা ট্রেনিং নিতে পারে না। মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফলাফল দেখলেই বোঝা যায় যে মহানগরী বা শহরাঞ্চলকে পেছনে ফেলে বারবারই ভালো ফল করছে এই গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা। কিন্তু পরিবারের অর্থনৈতিক দুর্বলতার কারণেই তারা অনেকেই ভবিষ্যতে উচ্চশিক্ষায় যেমন শিক্ষিত হতে পারছে না তেমনি তারা চাকরির পরীক্ষা দেবার জন্য তৈরি হতে পারছে না। এবার সেই সমস্ত মেধাবী ছেলেমেয়েদের বিনা পয়সায় চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করানোর এবং ট্রেনিং দেবার জন্য বারাকপুর এক নম্বর ব্লক বিডিও অফিসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি সাথে। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে এই মৌ স্বাক্ষর হয় সোমবার বি ডি ও অফিসে। এই মৌ স্বাক্ষরের ফলে এই এলাকার ছেলেমেয়েদের এই বিডিও অফিসে সম্পূর্ণ বিনাম পয়সায় পরীক্ষার জন্য পড়াশোনা ও ট্রেনিং দেবে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকারা। বক্তব্য প্রফেসর সুব্রত কুমার দে ভাইস চ্যান্সেলর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *