পুরুলিয়ার রেস্তোরাঁয় সচেতনতা

Spread the love

রাজ্য সরকারের নির্দেশিকার পর পুরুলিয়া জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, বহুতল আবাসনের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে যৌথ অভিযানে নামলো পুরুলিয়া পৌরসভা এবং দমকল বিভাগ । বুধবার পুরুলিয়া শহরের বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল এবং রুফটপ রেস্তোরাঁ, অভিযান চালান তারা। ঠিকমতো অগ্নিনির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা, আপৎকালীন ব্যবস্থায় সাধারণ মানুষের হোটেল বা রেস্তোরার বাইরে যাওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে কিনা, আগুন নেভানোর জলের ব্যবস্থা রয়েছে কিনা, হোটেল বা রেস্তোরার অনুমোদন রয়েছে কিনা সব বিষয়গুলি খতিয়ে দেখেন তারা। শহরের বেশ কয়েকটি হোটেলে এই ব্যবস্থা থাকলেও কিছু কিছু হোটেলে এই ব্যবস্থা না থাকায় অগ্নি নির্বাপনের উপযুক্ত ব্যবস্থা করার সময়সীমা বেঁধে দেন পৌর কর্তৃপক্ষ এবং দমকল আধিকারিকরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *