প্রিপেইড স্মার্ট বাতিলের দাবি সহ বিদ্যুৎ বেসরকারি করণের প্রতিবাদে নাগরিক কনভেনশন হল কাটোয়ার রবীন্দ্র ভবনে। বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠনের ডাকে এদিনের কনভেনশনে শহরের নানান স্তরের মানুষ অংশ নিয়েছিল। সমস্ত বিদ্যুৎ গ্রাহককে এক হয়ে স্মার্ট মিটারের প্রতিবাদে নামার ডাক দিয়েছে বামপন্থী সংগঠন সহ ট্রেড ইউনিয়ন। নেতৃত্বের দাবি প্রিপেইড স্মার্ট মিটারের ফলে গরীবের ঘর আলো নিভে যাবে। বিদ্যুৎ নাগরিকের মৌলিক অধিকার সেই অধিকার সরকার কৌশলে ছিনিয়ে নিচ্ছে। আদপে স্মার্টমিটারের পদ্ধতিতে সাধারণ গ্রাহকের পকেটে টান পড়বে শুধু তাই নয় বিদ্যুৎ বেসরকারি করণ হয়ে যাবে। শিল্পপতিদের দ্বারা দেশের প্রধানমন্ত্রীর পেট ভরবে। এখনই সময় এসেছে স্মার্ট মিটার বয়কট করার। বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটারের গ্রাহকের কী সুবিধা সেকথা সঠিক বোঝাতে পারছে না। বিদ্যুৎ যে মৌলিক অধিকার সেটা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে। এদিন নাগরিক কনভেনশনে কাটোয়া শহরের বিভিন্ন শ্রেনীর বক্তব্য তুকে ধরেন।
স্মার্ট মিটার বাতিলের দাবিতে সরব বামেরাপ্রিপেইড স্মার্ট বাতিলের দাবি সহ বিদ্যুৎ বেসরকারি করণের প্রতিবাদে নাগরিক কনভেনশন হল কাটোয়ার রবীন্দ্র ভবনে। বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠনের ডাকে এদিনের কনভেনশনে শহরের নানান স্তরের মানুষ অংশ নিয়েছিল। সমস্ত বিদ্যুৎ গ্রাহককে এক হয়ে স্মার্ট মিটারের প্রতিবাদে নামার ডাক দিয়েছে বামপন্থী সংগঠন সহ ট্রেড ইউনিয়ন। নেতৃত্বের দাবি প্রিপেইড স্মার্ট মিটারের ফলে গরীবের ঘর আলো নিভে যাবে। বিদ্যুৎ নাগরিকের মৌলিক অধিকার সেই অধিকার সরকার কৌশলে ছিনিয়ে নিচ্ছে। আদপে স্মার্টমিটারের পদ্ধতিতে সাধারণ গ্রাহকের পকেটে টান পড়বে শুধু তাই নয় বিদ্যুৎ বেসরকারি করণ হয়ে যাবে। শিল্পপতিদের দ্বারা দেশের প্রধানমন্ত্রীর পেট ভরবে। এখনই সময় এসেছে স্মার্ট মিটার বয়কট করার। বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটারের গ্রাহকের কী সুবিধা সেকথা সঠিক বোঝাতে পারছে না। বিদ্যুৎ যে মৌলিক অধিকার সেটা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে। এদিন নাগরিক কনভেনশনে কাটোয়া শহরের বিভিন্ন শ্রেনীর বক্তব্য তুকে ধরেন।


