AIIMS-এ ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জটিল অসুস্থতায় উদ্বেগ

Spread the love

বিজেপি সাংসদ এবং প্রাক্তন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে দিল্লির AIIMS-এ স্থানান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে পেটে যন্ত্রণা, বমি এবং শারীরিক দুর্বলতা নিয়ে তিনি ১৪ জুন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানকার চিকিৎসকদের মতে, তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস-এ আক্রান্ত।

হাসপাতালে ভর্তি করার পরই তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। অবস্থা স্থিতিশীল থাকলেও এখনও “গুরুতর” বলে উল্লেখ করেছে মেডিক্যাল বোর্ড। তাঁর সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েডের মতো একাধিক কো–মরবিডিটি থাকায় চিকিৎসা আরও জটিল হয়ে পড়েছে।

১৯ জুন তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির AIIMS হাসপাতাল-এ স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে একটি বিশেষজ্ঞদের দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। AIIMS সূত্রে জানা গিয়েছে, তাঁকে নন–ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং সময় মতো সব ধরনের ক্লিনিক্যাল পরীক্ষা চালানো হচ্ছে।

দলের তরফে জানানো হয়েছে, আপাতত অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি বিপদমুক্ত নন। তার দ্রুত আরোগ্য কামনায় দলীয় কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা প্রার্থনায় যুক্ত হয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *