স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর লেখা বই রাখার সিদ্ধান্ত রাজ্যের

Spread the love

পড়ুয়াদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার রাজ্যের প্রতিটি স্কুলের গ্রন্থাগারে থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে।

মুখ্যমন্ত্রীর লেখা কবিতা, ছোটগল্প, স্মৃতিকথা সহ নানা ধরনের বই ইতিমধ্যেই বাংলা সাহিত্য জগতে এক বিশেষ জায়গা তৈরি করেছে। এবার সেগুলিই পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের হাতের নাগালে। সরকারি স্কুলগুলিতে এই বইগুলি পাঠানো হবে পর্যায়ক্রমে।

শিক্ষা মহলের একাংশ মনে করছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়তে সাহায্য করবে। অন্যদিকে বিরোধীদের মতে, এটি মুখ্যমন্ত্রীর আত্মপ্রচারের কৌশল। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, “এটি শুধুমাত্র সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, তার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *