নীতি আয়োগের মানচিত্র কাণ্ডে রাজনীতি তুঙ্গে, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

কেন্দ্রীয় সরকারের একটি অফিসিয়াল রিপোর্টে পশ্চিমবঙ্গের পরিবর্তে বিহারের মানচিত্র বসানো হয়েছে! আর সেই গাফিলতি দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, এটি কোনও সাধারণ প্রযুক্তিগত ভুল নয়— বরং বাংলার পরিচয় এবং মর্যাদায় সরাসরি আঘাত।

নীতী আয়োগের ‘Summary Report for the State of West Bengal’— এই শিরোনামে প্রকাশিত নথিতে বাংলার ডেটার পাশে দেখানো হয়েছে বিহারের মানচিত্র। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য প্রশাসনে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে চিঠি লিখে তীব্র প্রতিবাদ জানিয়েছেন নীতী আয়োগের সহ-সভাপতি সুমন কে বেরিকে।

মমতা তাঁর চিঠিতে লেখেন, “এমন গুরুতর ত্রুটি শুধুই অমার্জনীয় নয়, বরং বাংলার আত্মপরিচয়ের অবমাননা। একটি জাতীয় স্তরের সংস্থার কাছ থেকে এমন ভুল মানায় না।”

তিনি স্পষ্টভাবে দাবি করেন, এই ভুল অবিলম্বে সংশোধন করতে হবে এবং জনগণের কাছে দুঃখপ্রকাশ করতে হবে নীতি আয়োগকে। পাশাপাশি তিনি আরও জানান, কেন্দ্রীয় স্তরে পশ্চিমবঙ্গকে ক্রমাগত অবজ্ঞা করা হচ্ছে—এই ঘটনার মধ্য দিয়ে তারই প্রতিফলন দেখা গেল।

রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হলেও, এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *