সকেট বোমা উদ্ধার

Spread the love

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে রাণীনগর থানার ডেপুটিপাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ,ওই এলাকায় অভিযান চালিয়ে একটি কালভার্টের নিচ থেকে এক ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধারের পরেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছিল পুলিশ। তারপর রানীনগর থানার পুলিশ বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দিলে বোম স্কোয়াড কর্মীরা আজ অর্থাৎ বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা কি কারনে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করছে রানীনগর থানা পুলিশ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *