হাতির দাপাদাপি

Spread the love

রাতভোর গ্রামে হানা, সাঁকরাইলের দক্ষিণদারিয়া ও গড়ধড়া এলাকায় রামলালের দাপাদাপি রামলালের তাণ্ডবে লন্ডভন্ড রোয়া জমি, সাকরাইলে রাতভর দাঁতাল হস্তীর দাপটখাবারের সন্ধানে লোকালয়ে হানা দাঁতাল হাতির। সদ্য রোয়া চাষের জমি লন্ডভন্ড করে দিল ‘রামলাল’ নামে পরিচিত একটি দাঁতাল হাতি। মঙ্গলবার রাতভর সাকরাইলের দক্ষিণ দাড়িয়া ও গড়ধরা এলাকায় চলে তার তাণ্ডব। আতঙ্কিত গ্রামবাসীরা রাতেই রাস্তায় নেমে পড়েন।চাষের জমিতে ঢুকে পড়ে তছনছ করে ফেলে শাকসবজি ও ধানচাষের অংশ। ভোর হতেই দাঁতালটি পৌঁছে যায় ডাহিচক ও চুনপাড়া এলাকায়। বুধবার সকালেও তার উপস্থিতি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই হাতির আগমন ঘটছে এই অঞ্চলে। দিনের বেলায়ও নিরাপদ নয় গ্রামবাসী। চাষের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে বনদপ্তরকে অবগত করা হয়েছে। বনকর্মীরা হাতিটি ফের জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা করছেন। তবে বারবার লোকালয়ে আসার কারণে গ্রামবাসীর দাবি, স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *