মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশ প্রশাসনের সজাগ ও তৎপর ভূমিকায় ফের একবার বেআইনি জুয়া চক্রের পর্দাফাঁস হল। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেপ্তার করল তিনজন জুয়াড়িকে। অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের জুয়ার সরঞ্জাম।থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতেই একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ নসিপুর পঞ্চায়েত মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ওসি অরিজিৎ ঘোষ স্বয়ং। অভিযুক্ত তিনজনই নসিপুর বদলমাটি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ তাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।এই ঘটনায় থানার ওসি অরিজিৎ ঘোষ জানান, “বেআইনি ও অবৈধ কার্যকলাপ করলে কাউকে ছাড়া হবে না। নজরে এলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”পুলিশের এই সাফল্যে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। প্রশাসনের এই তৎপরতা ভবিষ্যতেও জুয়া ও অনৈতিক কার্যকলাপ রুখতে কার্যকর ভূমিকা রাখবে বলেই মত সাধারণ মানুষের।
- Abhishek Banerjee
- Accident
- Agriculture
- AVBP
- Badminton
- Bangladesh
- BENGAL BUDGET
- BJP
- BOLLYWOD
- Business
- Calcutta High Court
- CENCUS 2026
- Commonwealth Games
- CONGRESS
- CPIM
- Cricket
- Crime
- Donald Trump
- Education
- ELECTION BENGAL
- Election Commission
- Entertainment
- Fashion
- FESTIVAL
- Food
- football ⚽
- General
- Govt Of India
- GOVT OF WEST BENGAL
- Health
- History
- Hollywood
- Incident
- Independence Day India
- India
- Indian Army
- Indian Cinema
- Indian rail
- Indian Sports
- indinews24
- International
- Joseph Vijay
- Kolkata
- LEGAL / ILLEAGL
- Lifestyle
- Mamata Banerjee
- Mythology
- Narendra Modi
- Natural Disaster
- Politician
- politics
- politics
- SOUTH FILM INDUSTRY
- Sports
- Sports
- supreme court
- Tadanta Crime
- Tech
- TECHNOLOGY
- Tennis
- TMC
- TOLLYWOOD
- tourism
- Travel and Tourism
- TVK
- Weather Report
- Wedding
- West Bengal
- Wild life


