নরেন্দ্র মোদি বলেছিলেন কারও চাপে ভারত যুদ্ধবিরতিতে যায়নি…তারপরেই ভারতের ঘাড়ে শুল্ক চাপাল আমেরিকা

Spread the love

ভারতের সঙ্গে শুল্ক রণে আমেরিকা। বুধবার, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই কর চালু হবে ১ লা অগাস্ট থেকে। শুল্কের পাশাপাশি ভারতের উপর পেনাল্টি চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনে ভারত। তেলও কেনে। বিশ্বের অনেক দেশই বলেছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা। কিন্তু তা হয়নি। কাজেই ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

পাকিস্তানের সঙ্গে ভারতে যুদ্ধ থামিয়েছে আমেরিকা। তাও আবার বাণিজ্যের ‘লোভ’ দেখিয়ে। ডোনাল্ড ট্রাম্পের এই যুক্তির পরে শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। এই বিষয়টি সংসদের বাদল অধিবেশনে তুলেছে ইন্ডিয়া জোট। মঙ্গলবার উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর দাবি, কারও চাপে সংঘর্ষ বিরতিতে যায়নি ভারত। বরং পাকিস্তানের অনুরোধেই সাড়া দিয়েছে। এরপরের দিনই, বুধবার, ভারতের উপরে শুল্ক চাপানোর ‘শাস্তি’ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের।
ভারত নাগরিক স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। পালটা দাবি ভারত সরকারের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *