জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক ICDS কর্মী। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুর্ঘটনার দৃশ্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানছড়া এলাকা সংলগ্ন জাতীয় সড়কে। মৃতার নাম, তোফাতুন্নেসা বিবি। জানা গিয়েছে, গৌরীদাসপুর ICDS সেন্টারে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই মুহুর্তে রাস্তা পার হতে গিয়েই রাজারামপুর থেকে লালগোলাগামী একটি বেপরোয়া বাস এসে সজোরে তাকে ধাক্কা মারতেই বাসের নীচে পড়ে যান তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ছুটে আসে লালগোলা থানার পুলিশ ও ঘটনার তদন্ত শুরু করে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
গাড়ির ধাক্কায় মৃত্যু!


