বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় বাস!

Spread the love

এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে সাত সকালে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহি বাস, এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন বাসযাত্রী। ঘটনাটি ঘটে আজ সকালে বাঁকুড়া দুর্গাপুর ন’নম্বর রাজ্য সড়কের উপর বড়জোড়া থানার আশুড়িয়া মোড় সংলগ্ন এলাকার।

স্থানীয় সূত্রে খবর, ওই বেসরকারী বাসটি জনা তিরিশেক যাত্রী নিয়ে সোনামুখী থেকে দুর্গাপুর যাচ্ছিল। ঠিক সেই সময় আশুড়িয়া মোড়ের কাছে হঠাৎই এক বাইক আরোহী সামনে এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় ১০ জন বাসযাত্রী আহত হন। খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছে বড়জোড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *