বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এক সাহসী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রবীণ অভিনেত্রী রেখাকে। স্টোরিতে দেখা যায়, ‘ক্লিওপেট্রা’-অনুপ্রাণিত একটি আর্টওয়ার্কে রেখা রয়েছেন, ক্যাপশনে লেখা— “Better B*tch than a Bichari”। ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘তাল সে তাল’ গানের একটি রিমিক্স সংস্করণ।
এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে পড়ে। তবে নেটিজেনদের একাংশ এই ক্যাপশন ভুল করে পড়েন “Better Bachchan than a Bichari”, যার ফলে সৃষ্টি হয় ব্যাপক বিভ্রান্তি ও হাসির রোল। কেউ কেউ মজার ছলে লেখেন, “বচ্চন ফ্যামিলিকে আবার টার্গেট করলেন প্রিয়াঙ্কা?” আবার কেউ লিখেছেন, “রেখা আর বচ্চন নিয়ে আলোড়ন তো বলিউডের পুরোনো গল্প!”

প্রিয়াঙ্কার পোস্টের মূল উদ্দেশ্য ছিল রেখার নির্ভীক, গ্ল্যামারাস, ও স্বাধীনচেতা নারীসত্ত্বার প্রতি শ্রদ্ধা জানানো। তবে একটিমাত্র শব্দই কীভাবে নেটদুনিয়ায় আগুন জ্বালাতে পারে, তা ফের প্রমাণিত হল এই ঘটনায়।


