উদয়পুর ফাইলস: কানাহাইয়া লালের জীবনের উপর নির্মিত ছবির মুক্তি

Spread the love

উদয়পুর নিবাসী কানাহাইয়া লাল, যিনি পেশায় ছিলেন একজন দর্জি, তাঁর জীবন ও হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘উদয়পুর ফাইলস’। ২০২২ সালের সেই মর্মান্তিক ঘটনার পর থেকে ছবির মুক্তি একেবারেই মসৃণ ছিল না। সেন্সর বোর্ডের আপত্তি থেকে শুরু করে আদালতের স্থগিতাদেশ—সব মিলিয়ে দীর্ঘ জটিলতার পর অবশেষে ৮ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি।

ছবিটি দেখে কানাহাইয়া লালের পরিবারের সদস্যরা মুগ্ধ হয়েছেন। মুক্তির দিন তাঁর দুই ছেলেকে উদয়পুরের একটি সিনেমা হলে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। বাবার জীবনের উপর নির্মিত এই ছবি দেখে তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সকলকে ছবিটি দেখার আহ্বান জানান।

২০২২ সালে রাজস্থানের উদয়পুরে কানাহাইয়া লালকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার একটি বিতর্কিত মন্তব্যের পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করার জেরেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শেষ পর্যন্ত তাঁকে মাথা কেটে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের বিচার এখনও আদালতে বিচারাধীন। মামলার রায় না হওয়া পর্যন্ত ছবির মুক্তিতে হাই কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। তবে সব বাধা পেরিয়ে অবশেষে দর্শকের সামনে এলো ‘উদয়পুর ফাইলস’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *