স্বাধীনতার রাত দখল

Spread the love

আর জি কর কাণ্ডের বছর পার। এখনো অধরা অভিযুক্তরা। বিচারের দাবিতে দিনের পর দিন রাত দখল রাস্তা দখল। তাও আজ ও মেলেনি কোন সমাধান। ফের স্বাধীনতার আগে রাস্তার ধারে অভয় মঞ্চের ডাকে প্রতিবাদে সামিল হলেন বেলঘড়িয়ার নাগরিকরা। সকলের গলার একটাই স্বর জাস্টিস ফর আরজি কর। আজও বিচারের আশায় দিন গুণছে অভয়ার পরিবার থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ। বেলঘড়িয়া বাটার মোড়ে চলছে অভয়া মঞ্চের ডাকে এই প্রতিবাদ কর্মসূচি। যেখানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই শামিল হয় বিচারের আশায়। সত্যের পথে থাকলে বিচার আসবেই একদিন এই আশায় বুক বাঁধছেন অভয়ামঞ্চের নাগরিকরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *