উলুবেড়িয়া কালিবাড়ির কাছে পুরানো বাড়ির একাংশ ভেঙ্গে চাপা পড়ল এক যুবক। দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় বাড়িটিতে নোটিশ দিয়েছিল পুরসভা। আজ বিকালে হঠাৎই বাড়ির একাংশ ভেঙে পড়ে বাড়ির ভিতরে থাকা এক যুবক চাপা পড়ে যায় পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় যুবককে উদ্ধার করে লোডিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।। দীর্ঘদিন নোটিশ দেওয়ার পরও পুরসভা কেন এই বিল্ডিং ভাঙ্গলো না তা নিয়ে প্রশ্ন উঠছে।পৌরসভার ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান জানিয়েছেন ভাড়াটিয়া সমস্যার ছিল আজই ওই বাড়ি ভেঙ্গে দেওয়া হবে।


