এ কী কাণ্ড! মুম্বাইয়ের হল কী! আটকে গেল ট্রেন! যাত্রীদের কাচ ভেঙে বের করার চেষ্টা রেলের!

Spread the love

এ কী কাণ্ড! মুম্বাইয়ের হল কী! আটকে গেল ট্রেন! যাত্রীদের কাচ ভেঙে বের করার চেষ্টা রেলের!

প্রায় ১০০ জন যাত্রী। আটকে রয়েছেন দাঁড়িয়ে পড়া ট্রেনে। জানলা ভেঙে তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। শিউরে ওঠার মত ছবি মুম্বাইয়ে। বাণিজ্য নগরীতে যাতায়াতের অন্যতম বড় ভরসা মনোরেল। পিলারের উপর দিয়ে চলে লোকাল ট্রেন। নিয়ন্ত্রণ করে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। মঙ্গলবার বিকেলে আচমকাই দাঁড়িয়ে পড়ে মনোরেল। চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মাঝে সন্ধ্যা ৬:১৫ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে যায়। ১৯১৬ – হেল্পলাইন নম্বর ডায়াল করেন যাত্রীরা। এরপরই দমকলের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়। ঘটনাস্থলে আনা হয় চারটি বাস। সূত্রের খবর, পাওয়ার সাপ্লাই অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার কারণে আচমকা দাঁড়িয়ে যায় মনোরেল। ঘন্টাখানেকেরও বেশি। এরপরে দীর্ঘক্ষণ যাত্রী দুর্ভোগ চরমে ওঠে।মুম্বাইয়ে যাত্রী ভোগান্তি এমনিতেই চলবে। একটানা বৃষ্টি এর জেরে রেল লাইনে জল। এয়ারপোর্টেও বিমান চলাচলে নানা ধাক্কা। তার উপর মনোরেল দাঁড়িয়ে আরও বিপত্তি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *