স্কুলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণীর ছাত্রীর , কি কারনে আত্মহত্যার চেষ্টা ধোঁয়াশায় শিক্ষকরা ও পরিবার ।
বৃহস্পতিবার স্কুল শুরুর পরে বাথরুমে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে এক ছাত্রী। উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রাণী সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সে। প্রথমে শিক্ষকরা তাকে প্রাথমিকভাবে সিন্দ্রানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও অবস্থা অবনতি হলে পরবর্তীতে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে । কেন কি কারনে? আত্মহত্যার চেষ্টা করল ছাত্রী তা নিয়ে ভরসায় রয়েছে স্কুল শিক্ষক থেকে ছাত্রীর মা সকলেই ।।
স্কুল শিক্ষক জানিয়েছে স্কুল শুরুর মুখে বাথরুমে গিয়ে বিষ খেয়েছিল ছাত্রী পরবর্তীতে তাকে বনগ্রাম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । তারা শুনতে পেরেছেন ছাত্রীকে বিয়ে দেওয়ার কথা বলেছিল পরিবার সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে ।
যদিও ছাত্রীর মা ( দীপিকা সরকার ) জানিয়েছেন বাড়িতে কোন গন্ডগোল হয়নি । ভালো রেজাল্ট না করলে বিয়ে দিয়ে দেব বলে মজা করা হয়েছিল । কিন্তু কেন এই ঘটনা ঘটালো সেটা বুঝতে পারছি না ।


