৩৮ বছরের দাম্পত্যে ইতি! গোবিন্দার বিরুদ্ধে প্রতারণা ও ব্যাভিচারের অভিযোগ, বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সুনীতা আহুজা

Spread the love

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্কে ভাঙনের সুর মিলল এবার আদালতে। দীর্ঘ আটত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন সুনীতা। জানা গিয়েছে, গত বছরের ৫ ডিসেম্বর তিনি বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ এনেছেন— প্রতারণা, মানসিক নির্যাতন, ব্যাভিচার এবং সংসার থেকে দূরে সরে যাওয়ার মতো গুরুতর বিষয়।

আইনজীবীদের মতে, সুনীতা আহুজা যে ধারায় মামলা করেছেন, তা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্টের ১৩(১)(i), (ia) এবং (ib)। এই আইনি লড়াই প্রকাশ্যে আসে চলতি বছরের আগস্টে, যখন আদালতের নথি সামনে আসে। এরই মধ্যে আদালত থেকে গোবিন্দাকে হাজিরার নোটিশ পাঠানো হলেও তিনি একাধিকবার অনুপস্থিত থেকেছেন। ২৫ মে তাঁকে বিশেষভাবে সমন পাঠানো হয়, কিন্তু সেদিনও তিনি হাজিরা দেননি। বিপরীতে সুনীতা নিয়মিত আদালতে উপস্থিত থেকে শুনানি ও কাউন্সেলিং সেশনে অংশ নিয়েছেন।

এরই মধ্যে মহালক্ষ্মী কালীমন্দির থেকে একটি ভিডিও বার্তায় আবেগঘন ভাষণে তিনি বলেন, “আমি মায়ের ভক্ত। যাঁরা আমার সংসার ভাঙতে চাইছে, মা তাঁদের ক্ষমা করবেন না।” চোখের জলে ভেজা সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তবে এর আগেও গোবিন্দা-সুনীতার সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছিল। তখন সুনীতা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্য অটুট এবং কোনও বাইরের মানুষ তা ভাঙতে পারবে না। এমনকি প্রযোজক পাহলাজ নিহালানি মন্তব্য করেছিলেন, “গোবিন্দা দশটা সম্পর্ক রাখলেও সুনীতার সঙ্গে তাঁর অমর প্রেম টলবে না।” কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, সেই ‘অমর প্রেম’-এর রেশ কাটিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সুনীতা আহুজা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *