ফাঁকাবাড়ি পেয়ে টাকা সোনা নিয়ে চম্পট দিল চোর

Spread the love

জামাইয়ের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধা। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভাঙ্গা। লন্ডভন্ড আলমারি। খোয়া গিয়েছে নগদ টাকা সহ সোনার গহনা। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মাধবপুর পূর্বপাড়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন ঐ এলাকার বাসিন্দারা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন গীতা রানী মন্ডল। সপ্তাহখানেক আগে বনগাঁ মতিগঞ্জে জামাই বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে শুক্রবার বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটের তালা ভাঙ্গা, আলমারি ও শোকেজেরও তালা ভাঙ্গা। ভেতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড। গীতা দেবীর দাবি, তার ঘরে নগদ ৬০ হাজার টাকা ছিল। এছাড়াও কয়েক ভরি সোনার গহনা ছিল, সমস্ত কিছুই চোর তালা ভেঙে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে যায় বনগাঁ থানার পুলিশ, বাড়ির পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সাথে কথা বলে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *