আর জি কর দুর্নীতি মামলা: তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ফের সিবিআই হানা

Spread the love

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল সিবিআই। শনিবার বিকেলে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক ডা. সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়ি এবং সংলগ্ন নার্সিংহোমে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা। কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। তবে অভিযানের সময় বাড়িতে ছিলেন না বিধায়ক।

সিবিআই সূত্রে খবর, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। সেই সময়ে হাসপাতালের একাধিক আর্থিক লেনদেনে তাঁর যোগ থাকার অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, তাঁর নার্সিংহোমও আর্থিক সুবিধা পেত।

প্রসঙ্গত, গত বছর আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ–খুন কাণ্ডের পরই দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। সেই মামলায় গ্রেপ্তার হন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও দুর্নীতি মামলার বিচারপর্ব শুরু হয়েছে, তদন্ত এখনও চলছে। সেই সূত্রেই ফের নথি ও তথ্যপ্রমাণের খোঁজে শনিবার অভিযান চালায় সিবিআই।

অভিযানে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা অংশ নেন। তবে এনিয়ে সিবিআই কিংবা সুদীপ্ত রায় কেউই সংবাদমাধ্যমে মন্তব্য করেননি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *