ফের সৌজন্যের নজির, আদিবাসী উন্নয়ন বৈঠকে বিজেপি সাংসদদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

Spread the love

আদিবাসী উন্নয়নের প্রশ্নে ফের সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে রেখে বিজেপির জনপ্রতিনিধিদেরও নবান্নে হতে চলা ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকের চেয়ারম্যান স্বয়ং মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। পাশাপাশি আমন্ত্রিত তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দশরথ তিরকে। তাঁদের কাছে নবান্নের তরফে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, এমনকি ফোনেও যোগাযোগ করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে শিলিগুড়িতে অনুষ্ঠিত বৈঠকেও যোগ দিয়েছিলেন দশরথ তিরকে।

মুখ্যমন্ত্রী ২০১২ সালে আদিবাসীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই কাউন্সিল গঠন করেন। এর আগে কলকাতা, জলদাপাড়া ও উত্তরকন্যায় তিনটি বৈঠক হয়েছে। এবার নবান্নে অনুষ্ঠিত হবে কাউন্সিলের চতুর্থ বৈঠক।

সূত্রের খবর, বৈঠকে আদিবাসী সমাজের বাস্তব উন্নয়ন ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। এর মধ্যে রয়েছে—

  • জাতি শংসাপত্র প্রদান
  • পড়াশোনার সুযোগ ও হস্টেলের ব্যবস্থা
  • পাট্টা প্রদান
  • বয়স্ক পেনশনের ব্যবস্থা

সব মিলিয়ে, আদিবাসী সমাজের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *